April 30, 2026

NR INDIA NEWS

News for all

জটিল অস্ত্রোপচারে সফল হাওড়া শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল:

জটিল অস্ত্রোপচারে সফল হাওড়া শিবপুরের একটি বেসরকারি হাসপাতাল:- বিহারের ঔরঙ্গবাদ এর জেলার রসূলগ্রামের এক বসবাসকারী মহিলা ২৬ সাবিলা পারভীন কয়েকদিন ধরে অনবরত বমি ও পেটের যন্ত্রণায় ভুগছিলেন। ডাক্তারি পরীক্ষা ও সিটি স্ক্যান করার পর ধরা পড়ে তলপেটের অর্ধেকটা জুড়ে বিশাল আকারের একটি টিউমার রয়েছে।বিহারের অনেক শল্য চিকিৎসকের পরামর্শ নিয়ে অপারেশন করাতে পারেননি। কোনো ডাক্তার এই জটিল অপারেশনের দায়িত্ব নেই নি।তাই শেষে পশ্চিম বঙ্গের হাওড়া জেলা তে একটি বেসরকারি হাসপাতালে আসেন এবং ডাক্তার সিরাজ আহমেদের সঙ্গে যোগা যোগ করেন। ডাক্তার সিরাজ বলেন টিউমারটি মেরুদন্ড বিকৃত ও অগ্ন্যাশয়ের সাথে সংযোগ ছিলো।ডাক্তার সিরাজের ৪ ঘণ্টার প্রচেষ্টায় সাফল্য লাভ করেন ওই রুগী।এখন ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলে জানা যায় হাসপাতাল সূত্রে এবং পাশাপাশি জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হয়। ডাক্তার সিরাজ আরো বলেন যেখানে রুগী রা দক্ষিণের দিকে চিকিৎসা করানোর জন্য ঝুঁকছেন সেখানে মন প্রাণ দিয়ে চেষ্টা করলে এখানেই যে কোনো রোগে সাফল্য লাভ করতে পারবে যে কোনো রুগী ।সিরাজ বাবু গ্যাস্ট্রো সাজেন ও ল্যাপ্রোস্কপি তে সিদ্ধ হস্ত।পাশাপাশি তিনি বর্তমানে পিজি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.